ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

রাসুলুল্লাহর (সা.) জীবনে খাদিজা (রা.)-এর অমূল্য অবদান

#

১২ আগস্ট, ২০২৪,  5:06 PM

news image

খাদিজা (রা.) ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর প্রথম স্ত্রী এবং ইসলামের প্রথম নারী যিনি ঈমান গ্রহণ করেছিলেন। তিনি রাসুলুল্লাহকে (সা.) সমর্থন দানকারী প্রথম ব্যক্তি। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে খাদিজার ভূমিকা ছিল অতুলনীয়। তিনি শুধু প্রথমে ঈমান গ্রহণ করেই থেমে যাননি, বরং তার সমগ্র সম্পদ, ব্যবসা, এবং সমর্থন দিয়ে রাসুলুল্লাহর (সা.) পাশে দাঁড়িয়েছিলেন। 

আয়েশা (রা.) একবার বর্ণনা করেছিলেন, রাসুলুল্লাহ (সা.) তাকে বলেছিলেন, আল্লাহ তায়ালা খাদিজার চেয়ে উত্তম কোনো বিকল্প তাকে দেননি। যখন সবাই রাসুলুল্লাহকে (সা.) প্রত্যাখ্যান করেছিল, তখন খাদিজা (রা.) তাকে বিশ্বাস করেছিলেন এবং সমর্থন দিয়েছেন। মানুষ যখন তাকে একঘরে করে দিয়েছিল, খাদিজা (রা.) তখন নিজের সম্পদ দিয়ে রাসুলুল্লাহর (সা.) পাশে দাঁড়িয়েছিলেন। 

খাদিজা (রা.) শুধুমাত্র অর্থনৈতিকভাবে রাসুলুল্লাহকে (সা.) সাহায্য করেননি, তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে সহায়তা করেছিলেন। যখন রাসুলুল্লাহ (সা.) বিষণ্নতায় ভুগছিলেন এবং মনে করছিলেন যে, খাদিজার সম্পদ ব্যয় করলে তা শেষ হয়ে যাবে। তখন খাদিজা (রা.) সমস্ত সম্পদ তার হাতে অর্পণ করেন এবং বলেন, ‘আজ থেকে মুহাম্মাদ (সা.) এই সম্পদের মালিক।’

খাদিজা (রা.)-এর এই ত্যাগ এবং সমর্থন ইসলামের ইতিহাসে অনন্য। রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তায়ালা তাকে খাদিজার চেয়ে উত্তম কোনো বিকল্প দেননি। খাদিজা (রা.) ইসলামের প্রথম নারী, যিনি ঈমান, দান-সাদাকা, এবং নামাজ আদায়ে ছিলেন প্রথম। তিনি উম্মতে মুহাম্মাদির মধ্যে প্রথম জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারীও ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম