ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাসিক নির্বাচন : যেসব নির্দেশনা মানতে হবে

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুন, ২০২৩,  12:40 PM

news image

আগামীকাল বুধবার (২১ জুন) ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ‘মডেল নির্বাচন’ হিসেবে উপস্থাপনের ঘোষণা দিয়ে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এ ছাড়াও নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বিধি নিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সোমবার (১৯ জুন) রাতে আরএমপি কমিশনার মো. আনিসুর রহমান স্বাক্ষরিত নিষেধাজ্ঞার আদেশের কথা জানানো হয়। ওই আদেশে বলা হয়েছে, সিটি নির্বাচন উপলক্ষে মহানগর এলাকায় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ক্ষমতাবলে সিটি করপোরেশন এলাকার মধ্যে নির্বাচনের দুই দিন আগে অর্থাৎ ১৯ জুন মধ্যরাত থেকে নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দুদিন অর্থাৎ আগামী ২৩ জুন ভোর ৬টা পর্যন্ত সব বৈধ আগ্নেয়াস্ত্রধারী কর্তৃক সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না। অন্যদিকে রাজশাহী সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যন্ত্রচালিত যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে পরবর্তী ৭২ ঘণ্টা এই শহরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ মঙ্গলবার (২০ জুন) মধ্যরাত ১২টা থেকে আগামীকাল (২১ জুন) মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক চলাচল বন্ধ থাকবে। তবে নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, অ্যাম্বুলেন্স, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য নির্বাচনকালীন উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা ৩০ হাজার ১৫৭। নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয়জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম