ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২২,  10:27 AM

news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য তিনি পশ্চিমের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার অসমর্থিত প্রতিবেদন সূত্রে অবরুদ্ধ দক্ষিণ ইউক্রেনের মারিউপোল বন্দরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেলেনস্কি বলেন, আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে তিনি ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বনেতাদের মনে করিয়ে দিতে চাই,

রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেই সময়ে এর অর্থ ছিল-রাশিয়ান আগ্রাসনের প্রতি আরও কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন ছিল মারিউপোলের মেয়রের সহযোগী পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, রাসায়নিক হামলার খবর নিশ্চিত করা যায়নি। তিনি পরবর্তীতে বিস্তারিত এবং স্পষ্ট তথ্য দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন। রাশিয়ান হামলায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা এখন কিয়েভের অভিমুখ থেকে ইউক্রেনের পূর্ব দিকে সরে গেছে। সেখানে রুশ বাহিনী প্রচুর ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপই একটি বিকল্প উপায়। জেলেনস্কি বলেন, এবারের প্যাকেজটি এমনভাবে তৈরি করার সময় এসেছে যে, আমরা রাশিয়া গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের কথাও মুখে আনবে না। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপ আবশ্যক হয়ে পড়েছে। তেলকে প্রভাবিত করে না, রাশিয়ার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার যেকোনো নতুন প্যাকেজ মস্কো হাসিমুখে গ্রহণ করবে।-সূত্র : র‍য়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম