ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

রাষ্ট্রীয় সফরে আগামীকাল দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২১,  11:33 AM

news image

রাষ্ট্রীয় সফরে স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ অক্টোবর) থেকে এ তিন দেশে টানা ১৫ দিনের সফর শুরু হচ্ছে তার। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। সফরকালে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় “জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬” এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলন শেষে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। পরে ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ বঙ্গবন্ধুর নামে অ্যাওয়ার্ড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে সরকার প্রধানের। এর আগে জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে গত ১ অক্টোবর রাত ১১টা ১৩ মিনিটে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। এক মাসের ব্যবধানে এবার ইউরোপ সফরে যাচ্ছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম