ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক পেছাল

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৩,  1:52 PM

news image

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত আগামী রোববারের (৫ নভেম্বরের) পরিবর্তে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়। গত ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তফসিল ঘোষণার আগে ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছিল। প্র্রথমে আগামীকাল রোববার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত হলেও পরবর্তীতে তা পিছিয়ে ৯ নভেম্বর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম