ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ প্রতিষ্ঠান

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৩,  9:07 PM

news image

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০ শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ দেওয়া হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এ বছর বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পাঁচটি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে পাঁচটি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে চারটি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে একটি, কুটির শিল্প ক্যাটাগরিতে দুটি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে তিনটি পুরস্কার দেওয়া হয়।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যৌথভাবে দ্বিতীয় হয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ফারিহা স্পিনিং মিলস্ লিমিটেড এবং এনভয় টেক্সটাইল লিমিটেড তৃতীয় হয়েছে। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে নোমান টেরি টাওয়াল মিলস্ লিমিটেড, যৌথভাবে দ্বিতীয় মাসকোটেক্স লিমিটেড ও এপিএস ডিজাইন ওয়ার্কস লিমিটেড। যৌথভাবে তৃতীয় হয়েছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড ও অকো-টেক্স লিমিটেড। ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম মাসকো ওভারসিজ লিমিটেড, যৌথভাবে দ্বিতীয় আব্দুল জলিল লিমিটেড এবং প্যাসিফিক সি ফুডস লিমিটেড, তৃতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এটি হলো মাসকো ডেইরি এন্টারপ্রাইজ। কুটির শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড এবং দ্বিতীয় হয়েছে রং মেলা নারী কল্যাণ সংস্থা (আরএনকেএস)। হাইটেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, দ্বিতীয় হয়েছে মীর টেলিকম লিমিটেড এবং তৃতীয় সার্ভিস ইঞ্জিন লিমিটেড। উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩’ অনুযায়ী ২০১৪ সালে প্রথমবার এ পুরস্কার দেওয়া হয়। এ বছর ষষ্ঠবারের মতো ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২০’ দেওয়া হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম