ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

রাষ্ট্রপতির ডাকে বঙ্গভবনে জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  9:19 PM

news image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গবভনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির এক নেতা জানান, রাষ্ট্রপতির ডাকে জি এম কাদের বঙ্গভবনে গিয়েছেন। এর আগে এদিন বিকেলে জি এম কাদের বলেন, নির্বাচনে যাওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। এ অবস্থায় নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে। এখন যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে? নেতাদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার। নানান বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি। জি এম কাদের বলেন, দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে। যুক্তরাষ্ট্র যেহেতু সবাইকে চিঠি দিয়েছে, তাই আমরা আশা করছি বিএনপিও সংলাপে অংশ নেবে। এ সময় ক্ষমতাসীন দলের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ অবহেলা করেছে। অথচ আমরাই তাদের ক্ষমতায় থাকতে সহায়তা করেছি। জি এম কাদের বলেন, আমরা আর কোন দলের মুখাপেক্ষী থাকতে চাই না। আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম