ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  5:13 PM

news image

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামের (ইইএফ) সম্মেলনে যোগ দিতে দেশটি সফরে যাচ্ছেন তিনি। মিয়ানমারের সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার এ তথ্য জানায়। চীন, ভারত, জাপানসহ বেশ কিছু দেশ ইইএফ সম্মেলনে অংশ নেবেন। দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোরদারে রাশিয়া সফরে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মিন অং হ্লাইং। বৈঠকে দুই দেশের অর্থনীতি ও সরকারের সম্পর্ক নিয়ে আলোচনা হবে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক সামরিক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের নির্বাচিত সরকারের পতন হয়। সেনাপ্রধান মিন অং হ্লাইং ক্ষমতায় বসেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এসব দেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও অবনতি ঘটেছে। এমন এক পরিস্থিতিতে চাপের মুখে থাকা সেনাপ্রধান রাশিয়া সফরে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম