ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রাশিয়া ভ্রমণে নতুন সতর্কতা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২২,  10:37 AM

news image

নিজ নাগরিকের জন্য রাশিয়া ভ্রমণে নতুন সতর্কতা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ায় ভ্রমণে গিয়ে হয়রানির শিকার হওয়ার পাশাপাশি সেখানে আটক হতে পারেন মার্কিন নাগরিকরা- এমন ইঙ্গিত দিয়ে এই সতর্কতা জারি করেছে আমেরিকা। একই সঙ্গে রাশিয়ায় এখনও অবস্থানরত নাগরিকদেরকেও অবিলম্বে দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। রাশিয়ায় মার্কিনিরা ‘স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের শিকার হতে পারে’ বলেও সতর্ক করেছে আমেরিকা। নির্দেশনায় আরও বলা হয়েছে, ইউক্রেনে অবস্থানকালে অথভা রাশিয়া-অধিকৃত অঞ্চল দিয়ে স্থলপথে সরিয়ে নেওয়ার সময় মার্কিন নাগরিকদের রুশ সামরিক বাহিনী দ্বারা হয়রানির শিকার এবং আটক করাও হতে পারে।

নাগরিকদের উদ্দেশ্যে মার্কিন কর্তৃপক্ষ জানায়, “আপরা যদি রাশিয়া ত্যাগ করতে চান তবে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ব্যবস্থায় সেটা করা উচিত।” উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযান ঘোষণার কয়েকদিন পরই ইউক্রেনে দূতাবাস ও কনস্যুলেট স্থগিত করে যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরই মধ্যে বুধবার ৩৫তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। বিগত ৩৪ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম