ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

রাশিয়ায় মিনিবাসে ট্রাকের ধাক্কায় ১৬ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট, ২০২২,  11:02 AM

news image

রাশিয়ার উলিয়ানোভস্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে ট্রাকের ধাক্কায় অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ভারী পণ্য বোঝাই যানটির চালক ঠিক সময়ে গাড়ির গতি কমাননি। দাঁড়িয়ে থাকা মিনিবাসে ধাক্কা দেন তিনি। দুর্ঘটনাস্থলে থাকা সড়ক কর্মীরা জানিয়েছেন, মিনিবাসটি লাইনে দাঁড়িয়ে ছিল। দুটি লরির মধ্যে সেটি আটকা পড়ে। দুই লরির চাপে পড়ে মিনিবাসটি চ্যাপ্টা হয়ে গেছে। উদ্ধারকর্মীরা টুকরা হয়ে যাওয়া মিনিবাসটি পরীক্ষা করে দেখেছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে ট্রাকের চালকও রয়েছে। উলিয়ানোভস্কের গভর্নর আলেক্সাই রাসকিক টেলিগ্রামে লিখেছেন, মারাত্মক অবস্থায় আরো দুই পুরুষ ও এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম