ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রাশিয়ায় ভূমিকম্পের পর জাপানে সুনামির আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুলাই, ২০২৫,  10:45 AM

news image

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই সুনামির সতর্কতা জারি করেছে। উত্তর জাপানের হোক্কাইডো অঞ্চলের হানাসাকি বন্দরে প্রথম সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে যার উচ্চতা প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট)। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সাধারণ ঢেউয়ের তুলনায় সুনামি ঢেউ অনেক বেশি শক্তিশালী হয়। মাত্র ৫০ সেন্টিমিটার উচ্চতার একটি সুনামি তরঙ্গের ধাক্কা ২০০ কেজি পর্যন্ত শক্তি সৃষ্টি করতে পারে, যা একজন পূর্ণবয়স্ক মানুষকেও ফেলে দিতে পারে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হোক্কাইডো থেকে ওয়াকায়ামা পর্যন্ত যেসব এলাকায় সুনামি সতর্কতা রয়েছে, সেসব এলাকার মানুষদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে হবে। উপকূল বা নদীতীরবর্তী এলাকায় অবস্থান না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, একটি সুনামি তরঙ্গের পর আরও তরঙ্গ আঘাত হানতে পারে এবং দ্বিতীয় তরঙ্গ অনেক সময় প্রথমটির চেয়ে বেশি শক্তিশালী হয়। এজন্য সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে ঢেউগুলো আঘাত হানার আশঙ্কা রয়েছে। এদিকে, হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ কিছু উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সেখানে সম্ভাব্য বিধ্বংসী ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। হাওয়াইয়ের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ‘সতর্ক অবস্থানে থেকে দ্রুত পদক্ষেপ নিতে’ আহ্বান জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম