ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ

#

আইটি ডেস্ক

২২ মার্চ, ২০২২,  4:21 PM

news image

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ জেরে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। আবার পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে রাশিয়াও। সম্প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিষয়ে নির্ধারিত নীতিতে পরিবর্তন আনে ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা। তারা জানায়, রাশিয়ার সৈন্য ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিষয়ে বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে ইউক্রেন থেকে। এর প্রতিবাদ জানিয়েছিল রাশিয়া। তখন এ বিষয়ে মার্কিন কোম্পানিটির বিরুদ্ধে রাশিয়ায় মামলাও হয়েছে। একই ঘটনার জের ধরে এবার রাশিয়ায় মেটার প্রতিষ্ঠান ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহার বন্ধ করা হয়েছে। মস্কোর একটি আদালত বলেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম চরমপন্থী কার্যক্রম পরিচালনা করছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ হলেও মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেবা ব্যবহার করতে পারবে রুশরা। কারণ হিসেবে আদালত বলেছেন, এটা যোগাযোগের মাধ্যম, তথ্যের উৎস নয়। সোমবার আদালতে শুনানির সময় রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস অভিযোগ করে, মেটা বিকল্প সত্য তৈরি করছে। যার মাধ্যমে রাশিয়া ও রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। সূত্র: গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম