ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

রাশিয়ার সঙ্গে সমঝোতা নয়: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল, ২০২২,  5:18 PM

news image

বুচা, বরোদিয়াঙ্কা ও মারিওপোল শহরে যা ঘটেছে তারপর রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনের শত বছরের পুরোনো ইতিহাসে কিয়েভ হয় কিছু ভুখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে অথবা তা ত্যাগ করেছে। আমরা আমাদের অধিকারের বিষয়ে পুরোপুরি নিশ্চিত। আমরা অন্যের ভূখণ্ড নিতে চাই না, আর নিজেদের ভূখণ্ড দিতেও চাই না।’ এর আগে রুশ-ইউক্রেন চলমান সংকট নিরসনে আলোচনায় বসতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। বাইডেন কিয়েভ সফরে আসবেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। ইউক্রেন সফরে বাইডেনের নিরাপত্তা নিয়ে শঙ্কাও প্রকাশ করেন জেলেনস্কি। এদিকে, এখনো ইউক্রেনে অব্যাহত রয়েছে রুশ হামলা। একের পর এক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো। রোববার (১৭ এপ্রিল) খারকিভে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এ অবস্থায় মারিউপোল রুশ সেনাদের দখলে নেওয়ার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ। হেলিকপ্টার থেকে দফায় দফায় ছোড়া হচ্ছে গোলা, যা আঘাত হানছে বিভিন্ন স্থাপনায়। রোববার (১৭ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় এ দৃশ্যে। রাশিয়ার এমআই-২৮ এন হেলিকপ্টার থেকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এই হেলিকপ্টার ‘নাইট হান্টার’ নামেও পরিচিত। রুশ হামলায় খারকিভে আরও কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর আগে মারিউপোল মস্কোর দখলে চলে গেছে বলে গুঞ্জন ওঠে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শহরটি এখনো তাদের নিয়ন্ত্রণেই আছে এবং ইউক্রেনের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম