ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে : পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২২,  11:14 AM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর যেকোন সম্মুখ যুদ্ধ ‘গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে’।  মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে যে তীব্র বাকযুদ্ধ চলছে তার জের ধরে শুক্রবার এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন পুতিন। রাশিয়া এবং ন্যাটো উভয়ে আগামী কয়েকদিনের মধ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালানোরও ঘোষণা দিয়েছে।কাজাখস্তান সফররত প্রেসিডেন্ট পুতিন শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেন, “রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের যেকোনো সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে। যারা এ ধরনের কথা বলে বেড়াচ্ছেন আমি আশা করব তারা এটি করতে যাবেন না।”পুতিনের এ বক্তব্যের একদিন আগে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় তাহলে সে ‘একটি গুরুত্বপূর্ণ রেডলাইন’ অতিক্রম করবে। এছাড়া ন্যাটো আগামী সপ্তাহে ‘স্টিডফাস্ট নুন’ নামে একটি সামরিক মহড়া করতে যাচ্ছে যাতে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান অংশ নেবে। তবে মহড়ায় কোনো তাজা পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না এবং মহড়াটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ১,০০০ কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে। একই সময়ে রাশিয়াও সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। স্টোলটেনবার্গ বলেছেন, মস্কোর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে ন্যাটো। সূত্র: রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম