ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ আগস্ট, ২০২৩,  11:01 AM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (বামে) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। এবারের নিষেধাজ্ঞায় ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়া ও ক্রিমিয়ায় নিয়ে দেশটির মতাদর্শে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। এ জন্য দুটি প্রতিষ্ঠান ও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই তথ্য জানিয়েছেন। অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনের শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাশিয়ার তিন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই ব্যক্তিরা জোর করে ইউক্রেনের শিশুদের নির্বাসিত করছেন। শিশুদের ধরে নিয়ে যাওয়া এবং শিশুদের বন্দী করার সঙ্গেও তাঁরা জড়িত বলে জানান তিনি। তিনি বলেন, ইউক্রেনের নাগরিকদের ওপর রাশিয়ার যারা নৃশংসতা চালাচ্ছেন তাদের জবাবদিহির আওতার আনার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউক্রেন সরকারের দেওয়া তথ্যানুসারে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর এ পর্যন্ত ১৯ হাজার ৫০০ শিশুকে তুলে নিয়ে গেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য তুলে ধরেছে। সূত্র: রয়টার্স, ইউএস স্টেট ডিপার্টমেন্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম