ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২২,  10:24 AM

news image

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে। প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার কারণে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবর সংবাদমাধ্যম আল-জাজিরার। রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারের কর্মকর্তারা জানিয়েছেন, দুবার হামলা হয়েছে। প্রথম ড্রোনটি সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আঘাত হানলে বিস্ফোরণে ঘটে। দ্বিতীয়টি ৯টা ২৩ মিনিটের দিকে আঘাত হানে শোধনাগারটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত। এটি রোস্তভ অঞ্চলের সবচেয়ে বড় তেল শোধনাগার। এখনও কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। প্ল্যান্ট কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করছি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে পশ্চিম সীমান্ত থেকে এ হামলা চালানো হয়েছে। আমাদের কোনো কর্মী হতাহত হয়নি এবং নিরাপত্তার স্বার্থে কারখানার কাজ বন্ধ রাখা হয়।’ রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেন, তেল শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শোধনাগারে দুটি ড্রোনের টুকরো পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম