ঢাকা ২৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, প্রজননস্থল ধ্বংসে জোর বিশেষজ্ঞদের সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু ২০৩০ সালে মাছ রপ্তানির লক্ষ্য ১০০ কোটি ডলার খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুমিল্লায় ১৬ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ট্রেন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর

রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ

#

১৯ অক্টোবর, ২০২৬,  3:16 PM

news image

সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে চলতি বছরের মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার।


গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাগরের বাবা কবির হোসেন।


তিনি জানান, আমার ৫ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। চান্দিনার একটি রড-সিমেন্ট দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাবে বলে বায়না ধরেন সাগর। প্রায় ৬ লাখ টাকা খরচে রাশিয়ায় যান তিনি; সেখানে গিয়ে চাকরি নেন একটি বেকারিতে। পরে সেখানে কোনো এক দালালের খপ্পরে পড়েন সাগর। সেই দালাল সাগরকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন।


কবির হোসেন বলেন, সাগর যখন আমাকে এসব বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ায় সে। পরবর্তীতে চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেয় সাগর। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি তার সঙ্গে। গত শনিবার তার এক সহকর্মী আমাকে ফোন করে বলে সাগর মারা গেছে।


এই কথা বলেই ডুকরে কেঁদে ওঠেন সাগরের বাবা। পরে মোবোইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।


সাগর ঠিক কবে মারা গেছেন, তার মরদেহ দেশে আনা হবে কি না—এসব বিষয়ে জানতে পরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।


চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম