ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

রাশিয়াকে কয়েকশ’ ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: সুলিভান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২২,  10:43 AM

news image

রাশিয়াকে কয়েকশ’ ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার (১১ জুলাই) এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা জেক সুলিভান। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শুরুতেই দেয়া হবে মনুষ্যবিহীন যানগুলো। এগুলোর কোনো কোনোটি অস্ত্র বহনেও সক্ষম। সুলিভান জানান, সরবরাহের পাশাপাশি ড্রোন পরিচালনায় দেয়া হবে প্রশিক্ষণও। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনী কৌশলগতভাবে ব্যর্থ দাবি করে তিনি বলেন, কিয়েভ, খারকিভ, ওডেসাসহ প্রধান শহরগুলো ইউক্রেনের নিয়ন্ত্রণেই আছে। তিনি আরও বল্রন, আমাদের কাছে তথ্য আছে, ইরান সরকার রাশিয়াকে ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। পরিচালানায় প্রশিক্ষণও দেবে তেহরান। ইউক্রেনে কৌশলগত লক্ষ্য অর্জনে এরই মধ্যে ব্যর্থ পুতিন বাহিনী। তারা চেয়েছিল কিয়েভ দখল করে পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে। মানচিত্র থেকে ইউক্রেনের নাম মুছে দিতে। তবে তা হয়নি। সাহসের সাথে রুশ বাহিনীকে মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম