ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাশিয়াকে নিন্দা জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ভোট

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  11:39 AM

news image

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। এতে বাংলাদেশসহ ১৪৩টি দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, জাতিসংঘ সনদ এবং অন্যান্য মৌলিক নীতি বিবেচনায় নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে জাতিসংঘের এই নিন্দা প্রস্তাবে ভোট দানে বিরত ছিল ভারত, চীন, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাসহ ৩৫টি দেশ। জাতিসংঘের এই প্রস্তাবের বিরোধিতা করেছে রাশিয়াসহ বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া। রিপোর্ট, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে এটি সর্বোচ্চ ভোট। এদিকে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ভোটের ব্যাখ্যায় একটি বিবৃতি প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। বাংলাদেশ এটাও বিশ্বাস করে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে যেকোনো দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম