ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

রামেক হাসপাতালে করোনার উপসর্গে ৪ জনের মৃত্যু

#

০৬ নভেম্বর, ২০২১,  11:25 AM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।  রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে দুই জন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুই জন মারা গেছেন। এদের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী। তিনি আরও জানান, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৯ জন। বর্তমানে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার চারজন, কুষ্টিয়ার দুজন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে, গতকাল শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ২৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েনি একটি নমুনাতেও। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চারজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার জয়পুরহাটে ৫ দশমিক ৫৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬৭ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম