ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

রামেক হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে ২ নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:49 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যায়নি।বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন একজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন নয়জন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ৩১ জন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহীর ১৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এ সময় মাত্র আটজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৪. ৬২ শতাংশ। জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনায় কেউ মারা যায়নি। তবে পাবনার দুই নারী মারা যান। দুজনেই করোনার উপসর্গে ভুগছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম