ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

রামেক হাসপাতালে এক দিনে ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২২,  10:45 AM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন একজন। এছাড়া দুজন মারা গেছেন ৩০ নম্বর ওয়ার্ডে। তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়নি। তবে এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী। গতকাল মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম