ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

রামেক হাসপাতালে একদিনে আরও ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২২,  12:03 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আইসিইউতে একজন এবং ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ২ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। এদিকে রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬০। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন। এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২০টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষায় ৯৬ টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ১৭৭টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৪০টিতে। জেলায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া নাটোরের ১১০টি নমুনা পরীক্ষায় ৩২টিতে এবং জয়পুরহাটের ৭০টি নমুনা পরীক্ষায় ২২টিতে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার নাটোরে ২৯ দশমিক ০৯ শতাংশ এবং জয়পুরহাটে ৩১.৪৩ শতাংশ। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নওগাঁ ও নাটোরের একজন করে মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম