ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রামেকে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:00 AM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু হয়েছে। তারা তিনজনই করোনা পজিটিভ ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে এদিন রাজশাহীর ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১১০ জনের করোনা পজিটিভ আসে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৭ শতাংশ। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ৭০ জন রোগী। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৪৩। শামীম ইয়াজদানী জানান, করোনা সংক্রমণ আগের চেয়ে কমেছে। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম