ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

রামপুরায় সিলিন্ডার থেকে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ, ২০২২,  10:58 AM

news image

ঢাকার রামপুরা বউ বাজারে একটি দোকানে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, নাদের আলীর (৫০) শরীরের ৪৩ শতাংশ দগ্ধ ও সিদ্দিকের (৬০) শরীরে ৭৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছে।

তারা দুজনই আইসিইউতে ছিলেন। এর আগে গতকাল রোববার দুপুরে মারা যায় হেলাল।জানা গেছে, ভাঙারি দোকানের মালিক ছিলেন নাদের আলী। তার ছেলে মো. রাসেল জানান, লেবার হিসেবে তাদের দোকানে কাজ করত সিদ্দিক। এর আগে, গত ২ মার্চ রাত পৌনে দুইটার দিকে রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙারির দোকানে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়। দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি বাকি দগ্ধরা হলেন- শ্রমিক নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম