ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রামপালে ব্লাডডোনার্স ক্লাবের সভা ও সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  1:22 PM

news image

রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে মাসিক সভা ও সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে ক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন রামপাল থানা অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম। ওই সময় তিনি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস কর্মশালায় বিভিন্ন তথ্যউপাত্ত উপস্থাপন করেন। ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা। ক্লাবের অর্থ সম্পাদক হাওলাদার মেশকাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা সংবাদিক মুনাওয়ার রনি, উপদেষ্টা এমদাদুল হক পাটোয়ারী প্রমুখ। এসময় ক্লাবের অন্যান্য উপদেষ্টা, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রধান‌ অতিথি এস,এম আশরাফুল আলম তার বক্তব্যে ক্লাবের রক্ত যোদ্ধাদের ভূয়সি প্রশংসা করেন । তিনি সাইবার ক্রাইম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সতার্ক থাকার উপর জোর দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম