ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ

রামগতিতে পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২২,  1:21 PM

news image

লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাবিল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চররমিজ ইউনিয়নের চররমিজ গ্রামের ফরাজি বাড়িতে এই মর্মান্তিক ঘটে। নাবিল একই বাড়ির মুরাদ উদ্দিনের ছেলে। সে স্থাঞ্জ্য বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে নাবিল আর্জেন্টিনার পতাকা টাঙাতে ওঠে। এ সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে সে খুঁটি থেকে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাবো। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র মারা গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল গেছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম