ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রামগতিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২২,  3:15 PM

news image

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চরপোড়াগাছা ইউনিয়নের চরপোড়াগাছা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (২৫) ও চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের নুরুল ইসলামের ছেলে আলী আকবর (২৭)। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে ওই এলাকায় আলাউদ্দিন ও সাহাব উদ্দিনের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। বেলা ১১টার দিকে তারা দুজনই নিহত হন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনই মারা গেছেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম