ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

রামগঞ্জে মহানবীকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  3:59 PM

news image

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা। সম্প্রতি ভারতের সরকারদলীয় বিজিপির দুই নেতা মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সারা বিশ্বে মুসলিম দের প্রতিবাদের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার, (১৫ জুন) দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে মাদ্রাসার গেট থেকে আরম্ভ হয়ে মৌলভীবাজার, কাঠ বাজার, সোনাপুর চৌরাস্তা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার সামনে এসে আলোচনার মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত হয়। এসময় মাদ্রাসার প্রায় ৩ শতাধিক সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা বলেন, মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য একজন মুসলিম হিসেবে মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জীবনের চেয়েও বিশ্ব নবীকে ভালোবাসি। এসময় নুপুর শর্মা সহ যারা মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম