ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে কবে, জানালেন সেনাপ্রধান সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫

রাবি শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় ট্রাক ড্রাইভার-হেল্পার আটক

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  3:58 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার টিটু মিয়া (৩৬) ও হেলপার কালু (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশটিটু মিয়াকে গ্রেফতার করে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেফতার দু’জনকে প্রথমে কাশিয়াডাঙ্গা থানায় নেওয়া হলেও পরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বিকালে নগরীর শাহ্ মখদুম থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ে চলমান নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ছয়টি ট্রাকে আগুন দেন। নির্মাণাধীন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালান। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। গভীর রাতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে, বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা শেষে হিমেলের মরদেহ নাটোরের গ্রামের বাড়িতে পাঠানো হয়। এর আগে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে হিমেলের ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেওয়া হয়। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম