ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

রাবি অধ্যাপক তাহের হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ডের রায় স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  1:54 PM

news image

রাবি অধ্যাপক এস তাহের হত্যা মামলায় মহিউদ্দিনসহ ২ আসামির ফাঁসির কার্যক্রম স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এ বিষয়ে রিভিউ শুনানির ১৭ নভেম্বর ঠিক করেছে চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন। রাষ্ট্রপক্ষ বলেছে, এর মাধ্যমে ১৭ নভেম্বরের মধ্যে ফাঁসি কার্যকর করা যাবে না। গত ১৪ সেপ্টেম্বর রাবি অধ্যাপক এস তাহের হত্যা মামলায় সহকর্মী মিয়া মোঃ মহিউদ্দিন ও বাসায় কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্নাঙ্গ রায় প্রকাশ করে আপিল। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি স্বাক্ষরিত ৬৮ পাতার রায়টি প্রকাশ হয়েছে। এস তাহের জীবিত থাকলে অধ্যাপক হতে পারবেন না এমন আশংকা থেকেই এ খুন করেন শিক্ষক মহিউদ্দিন, রায়ে এমন পর্যবেক্ষণ  দিয়েছে আপিল বিভাগ। এর আগে গত ৫ এপ্রিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়। নিখোঁজের দুদিন পর ২০০৬ সালের  ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসার বাইরে ম্যানহোলে রাবির অধ্যাপক এস তাহেরের লাশ পাওয়া যায়। এ হত্যা মামলায় হাইকোর্ট ২০১৩ সালে তাহেরের সহকর্মী ড. মিয়া মো. মহিউদ্দিন এবং ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলম দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখে। দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেয়া হয় আব্দুস সালাম ও নাজমুল নামের দুজনকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম