ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২২,  10:05 AM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে মোট ৫৬০টি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ৩৮ হাজার ৬২১ জন শিক্ষার্থী। আজ বুধবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা চলবে সকাল ১০টা পর্যন্ত। এরপর দ্বিতীয় শিফটে ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষায় সব ধরনের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। গতকাল চার জনকে প্রক্সি দেওয়ার অপরাধে তিন জনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূত সব কার্যক্রম এড়াতে আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে স্কাউট ও বিএন‌সি‌সির সদস্যেরা কাজ কর‌ছেন। এদিকে, গতকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রথম শিফটে ১৬ হাজার ৮১০, দ্বিতীয় শিফটে ১৬ হাজার ৮০৯, তৃতীয় শিফটে ১৬ হাজার ৮০৯ ও চতুর্থ শিফটে ১৬ হাজার ৮০৯ জন। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯০ শতাংশ। এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ২৬৮টি। প্রতি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ৪৪ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা এক লাখ ৫০ হাজার ৪২৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম