ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাবিতে সংঘর্ষ, ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২৩,  12:13 PM

news image

বাস ভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।সোমবার (১৩ মার্চ) রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১২ মার্চ) রাতে মতিহার থানায় এ মামলা দায়ের করা হয়। জানা গেছে, শনিবার বিকেলে বগুড়া থেকে মোহাম্মদ বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। এ সময় বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও সুপারভাইজার রিপনের সঙ্গে কথা-কাটাকাটি হয় আকাশের। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এসে আবারও সুপারভাইজারের সঙ্গে ঝামেলা বাধে। তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় ৬টার দিকে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। উপকমিশনার রফিকুল আলম বলেন, সরকারি কাজে বাধার দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে রোববার রাতে এ মামলা দায়ের করেছেন। এতে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমানত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম