ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ

রানি এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:23 AM

news image

আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে হবে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করেছে যুক্তরাজ্যের হাউজ অব কমেন্স।  তার মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে এবং আগামীতে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশের জনগণ। রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে সোমবার (১২ সেপ্টেম্বর)। মঙ্গলবার মরদেহ নেয়া হবে লন্ডনের বাকিংহাম প্যালেসে। বৃহস্পতিবার থেকে পরের ৪ দিন ওয়েস্টমিনিস্টার হলে রাখা হবে কফিন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে উইন্ডসর ক্যাসেলে। সেখানে রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে স্বামী ফিলিপের পাশে শায়িত হবেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন রাজশাসক। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তৃতীয় চার্লসকে নতুন রাজা ঘোষণা করে অ্যাকসেশন কাউন্সিল। পরে নতুন রাজার ঘোষণা পাঠ করেন চার্লস। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম