ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

রানির মৃত্যুবার্ষিকীতে থাকছে না কোনো আয়োজন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ আগস্ট, ২০২৩,  6:14 PM

news image

আগামী ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রীয় কোনো আয়োজন না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শুক্রবার ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাজা তৃতীয় চার্লস অত্যন্ত নিভৃতে দিনটি কাটাবেন। ব্রিটিশ রাজপরিবার ও বাকিংহাম প্যালেসের মুখপাত্ররা বলেছেন, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন রাখছেন না রাজা। ঘরোয়াভাবেও কোনো আয়োজন করবেন না তিনি। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মৃত্যু হয় সবচেয়ে বেশি সময় ব্রিটিশ মসনদে থাকা ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের। তারপর ব্রিটেনের রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস। রানির মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। তা ছাড়া রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিন হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম