ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

রানির মা-বাবাকে আটকে রেখেছিলেন নির্মাতা!

#

বিনোদন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  9:56 PM

news image

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি মানেই একের পর এক সুপারহিট সিনেমা। বিশেষ করে নব্বইয়ের দশকের শেষের দিকে অভিনেত্রী হিসেবে রানি ছিলো খ্যাতির চূড়ায়। তবে অভিনয় দক্ষতার কারণে একাধিক সিনেমার প্রস্তাব পেলেও নিজের জন্য মানানসই চরিত্র না পাওয়ায় একুশ শতকের প্রথম দিকে বেশ মুষড়ে পড়েছিলেন রানি। এমনকি, একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়েও দিচ্ছিলেন অভিনেত্রী। সেই সময় নাকি তার ওপর আরও চটে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক যশ চোপড়া। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমেছড়িয়ে পড়েছে রানি মুখার্জির একটি সাক্ষাৎকারের ভিডিও। এতে রানি জানান, একবার নাকি জেদের বশে তার মা-বাবাকেও ঘরে আটকে রেখে দিয়েছিলেন প্রয়াত যশ চোপড়া।

‘মুঝসে দোস্তি করোগে’ সিনেমার পরে প্রায় আট মাস নাকি একটিও সিনেমার প্রস্তাবে সায় দেননি রানি। রানি বলেন, ‘আমার মা তো ভেবেছিলেন, আমি পাগল হয়ে গিয়েছি। যেসব সিনেমার প্রস্তাব আসছে, আমি সব গুলোই না বলে দিচ্ছি। বেকার বাড়িতে বসে রয়েছি। আমি তখন নিজেই সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছিলাম।’  সেই সময় নাকি তার কাছে ‘সাথিয়া’ সিনেমার প্রস্তাব আসে। দক্ষিণী পরিচালক মণি রত্নমের একটি সিনেমার হিন্দি সংস্করণ ‘সাথিয়া’।

সেই সিনেমার প্রস্তাবও ফেরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন রানি। অভিনেত্রীর মা-বাবা যশ চোপড়ার কাছে গিয়েছিলেন রানির সিদ্ধান্ত জানাতে। তখন নাকি রানিকে ফোন করে যশ চোপড়া জানান, ‘সাথিয়া’ সিনেমার জন্য হ্যা বলা পর্যন্ত তিনি তার মা-বাবাকে নিজের ঘরেই আটকে রাখবেন। শেষ পর্যন্ত যশ চোপড়ার জেদের কাছে মাথা নুইয়েছিলেন রানি। ‘সাথিয়া’ তে বিবেক ওবেরয়ের সঙ্গে জুটি বাঁধেন তিনি। ওই সিনেমা রানির অভিনয় জীবনের অন্যতম সেরা ও সফল কাজের তকমা পেয়েছে। সেই কারণে আজ পর্যন্ত যশ চোপড়ার কাছে কৃতজ্ঞ রানি। ২০১২ সালে প্রয়াত হন বলিউডের এই নামজাদা পরিচালক ও প্রযোজক। ২০১৪ সালে যশ-পুত্র আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম