ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি নতুন কাঠামোয় আজ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষা দেওয়া হাসিনা পেল জিপিএ-৫

#

নিজস্ব প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২২,  4:23 PM

news image

রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষা দেওয়া হাসিনা পেল জিপিএ-৫ইনসেটে হাসিনা আক্তার পিরোজপুরের নাজিরপুরে রাতে সন্তান প্রসব করে সকালে পরীক্ষা দেওয়া হাসিনা আক্তার এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। হাসিনা আক্তার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী। জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল হাসিনা আক্তার।

পরীক্ষার আগেই সে অন্তঃসত্ত্বা হয়। এসএসসির প্রথম পরীক্ষার রাতে সে সন্তান প্রসব করে। সকালে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় বসে। জিপিএ-৫ পাওয়া হাসিনা বলে, ‘আমি যে অবস্থায় পরীক্ষা দিয়েছি তাতে রেজাল্ট এত ভালো হবে বুঝতে পারিনি। যা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে এই ধারা যেন অব্যাহত রাখতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’ ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার মেয়ে হাসিনা আক্তার শ্বশুর বাড়িতে স্বাভাবিকভাবে ছেলে সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মের পরদিনই তার পরীক্ষা ছিল। অসুস্থ শরীর নিয়েও সে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করে। সে যেন সামনের দিনে আরও ভালো করতে পারে তার জন্য দোয়া করি। দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, আমাদের বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা হাসিনা অনেক মেধাবী শিক্ষার্থী। সে পরীক্ষার প্রথম দিন রাতে সন্তান প্রসব করে পরের দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরীক্ষায় সে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। আমরা তাকে নিয়ে গর্বিত ও আনন্দিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম