ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাতে দেশে ফিরছেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২২,  10:41 AM

news image

শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসতে নির্ধারিত সময়ের ২ দিন আগেই দেশে ফিরতে হলো তাকে। জানা গেছে শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করার কথা নাজমুল হাসান পাপনের।এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড। জানা গেছে দেশ সেরা এই অল-রাউন্ডারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হবে এশিয়া কাপের বাংলাদেশ। গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান। যার বিষয়বস্তু ছিল, বেট উইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টাল বেট উইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি। কড়া হুঁশিয়ারির পর টনক নড়ে সাকিবের। ওই রাতেই চুক্তি বাতিল করার বিষয়টি বিসিবিকে লিখিত আকারে জানান সাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম