ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৩,  11:22 AM

news image

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে যাওয়ার পর সারাদেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা এখন দিনের বেশির ভাগ সময় কুয়াশাচ্ছন্ন থাকছে। এমনকি দেশের বিভিন্ন অঞ্চলের মতো ঢাকায়ও আজ (১২ ডিসেম্বর) ঘন কুয়াশা পড়ছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে। সেখানে তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। বদলগাছিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদেরা। আবহাওয়াবিদরা মনে করছেন, যেহেতু ঘূর্ণিঝড়ের পরে আবহাওয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, সে কারণে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে যাচ্ছে অন্য অঞ্চলগুলো। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিন থেকেই উত্তরাঞ্চলে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, চলতি সপ্তাহের শেষ ভাগে, অর্থাৎ ১৪ থেকে ১৫ ডিসেম্বরের দিকে দেশের উত্তর-উত্তরপশ্চিম অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম