ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

রাতের তাপমাত্রা কমতে পারে

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৪,  10:45 AM

news image

শৈত্যপ্রবাহের মধ্যে বৃষ্টির পর দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে রাতের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেয়া পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ারও তথ্য জানানো হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাও দেখছে অধিদফতর। তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, দিনের চেয়ে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। এর আগে গত কয়েকদিন ধরে কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। ফলে কনকনে ঠাণ্ডা বাতাস বয়ে যায়। হাড় কাঁপোনো শীতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। আবার বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে দেশের বিভিন্ন স্থানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী তিন দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দেশের কোথাও শৈত্যপ্রবাহ থাকছে না। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম