ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

রাতেই বেইজিং থেকে ফিরছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৪,  4:37 PM

news image

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই মুহূর্তে দেশটির রাজধানী বেইজিংয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত চার দিনের সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার। কিন্তু মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অসুস্থ থাকায় আজ রাতেই বেইজিং ছাড়ছেন প্রধানমন্ত্রী। বুধবার (১০ জুলাই) বেইজিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ। হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি।’ নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রীর বেইজিং সফর সমাপ্ত করার ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলেরও বেইজিং সফরের কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি বেইজিং সফর করতে পারেননি। আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করি, সেদিন সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনও অসুস্থ। সফরসূচির অন্তর্ভুক্ত সব আনুষ্ঠানিক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ায় আর মেয়েকে ছেড়ে দূরে থাকতে চাইছেন না প্রধানমন্ত্রী। ডা. হাছান মাহমুদ বলেন, অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্যই মূলত রাতযাপন না করে বেইজিং ত্যাগ করছেন প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম