ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

রাণীশংকৈল ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতি সভা

#

১৪ জুলাই, ২০২২,  1:52 PM

news image

রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার প্রাচীর ও সুনামধন্য রাণীশংকৈল ডিগ্রী  কলেজের সুবর্ণ জয়ন্তী( ৫০ বছর পূর্তি) পালন উপলক্ষে গতকাল বুধবার ১৩ জুলাই সন্ধ্যায় কলেজ হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ'লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও  ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।

আরো বক্তব্য দেন পুরাতন ছাত্র অধ্যক্ষ মহাদেব বসাক ও নবাব আলী, প্রধান শিক্ষক সোহেল রানা, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রভাষক সবুর আলী, জুয়েল রানা, জুলফিকার আলী ভুট্টো, সাদেকুল ইসলাম, আলমগীর হোসেন, সফিকুল ইসলাম শিল্পী ও সহকারী শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়াও রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাবেক সভাপতি কুশমত আলী, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবিরসহ কলেজের বিভিন্ন শিক্ষক, পুরাতন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় সকলের সম্মতিক্রমে কলেজের ৫০ বছর পুর্তি পালন উদযাপনের লক্ষ্যে সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীকে আহবায়ক এবং অধ্যক্ষ মহাদেব বসাক ও সহকারী অধ্যাপক প্রশান্ত বসাককে যুগ্ন আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম