ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

রাজস্থানে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  10:37 AM

news image

ভারতের রাজস্থানের পালি জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন তীর্থযাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, পালি জেলার সুমেরপুর এলাকায় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই তীর্থযাত্রীরা জয়সলমীরের রামদেবরা মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন। মাঝপথেই এই দুর্ঘটনা ঘটে। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাজস্থানের পালিতে হওয়া দুর্ঘটনা খুবই মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম