ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভারতীয় নাগরিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২,  4:31 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওয়াহেদ আলী (৯০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ওয়াহেদ আলী ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর এলাকার বাসিন্দা। মহানগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,

ওয়াহেদ আলী তার ছেলে মহানগরীর রাণীদিঘি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসেন। এরপর তিনি শুক্রবার দুপুরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রাতে তিনি মারা যান। ওসি আরও জানান, মোহাম্মদ আলীর লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম