ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

রাজশাহী মহানগরীর ৬৩ হাজার ৭৩২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

#

০৯ জুন, ২০২২,  3:35 PM

news image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর ৬৩ হাজার ৭৩২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২-১৫ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ০৯ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় নগর ভবনের সরিৎ দত্ত গুপ্তর সভা কক্ষে রাসিকের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভা থেকে জানানো হয়, শিশুর অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ‘ক্ষমতা বৃদ্ধিসহ শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ অপরিহার্য। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য নিরাপদ। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ খাওয়ানোর সরকারি এ কার্যক্রম থেকে বাদ না পড়ে রাজশাহী সিটি কর্পোরেশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। সভায় আরও জানানো হয়, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য সকলকে অবহিত করতে হবে। এ ক্যাম্পেইনের উদ্দেশ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগ কমিয়ে আনা, ডায়রিয়ার ব্যাপ্তিকাল কমিয়ে আনা এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা রাখা, মাইকিং, মসজিদে জুম্মার নামাজের পূর্বে মসজিদের ইমাম-খতিবের মাধ্যম্যে মুসল্লিদের অবহিতকরণ এবং অন্যান্য উপাসনালয়ের মাধ্যমেও একই বার্তা প্রেরণ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে রাসিকের মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডা. উম্মুল খায়ের ফাতিমা, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, স্বাস্থ্য বিভাগের শেখ আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম