ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ব্ল্যাকআউটের ঝুঁকিতে জাতীয় গ্রিড প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারন বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর সাত জেলায় এখনও পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

রাজশাহী থেকে সকল রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুলাই, ২০২৬,  12:52 PM

news image

মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। একই কারণে আগের দিন রাতেও এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অগ্রিম টিকিট কাটা থাকলেও গন্তব্যে যেতে পারছেন না তারা। কাউন্টারে গিয়েও ফিরে যাচ্ছেন যাত্রীরা। শ্রমিকরা জানান, শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়। এ সময় নির্বাচন কমিশনে মালিকপক্ষের প্রতিনিধির নাম প্রস্তাব করায় প্রতিবাদ জানায় শ্রমিকরা।  এ নিয়ে দ্বন্দ্বের জেরে ওই সভা প্রত্যাখ্যান করে কর্মবিরতির ঘোষণা দেয় শ্রমিক পক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম