ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

রাজশাহীর জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  3:30 PM

news image

রাজশাহী নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে (বর্তমান হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আওয়ামী লীগের জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) মাদরাসা মাঠে দুপুর ১২টায় জনসভার শুরুতে পবিত্র কুরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে পাঠ করা হয়। এরপর দলের প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  জনসভা সফল করতে সকাল থেকে রাজশাহীতে আসা শুরু করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। স্থানীয় নেতাদের দেয়া নানা রঙের টি-শার্ট ও ক্যাপ পরে জনসভা মাঠে ঢোকেন তারা। বেলা ১১টার মধ্যে মাঠ ভরে যায়। নেতা-কর্মীরা বাস, ট্রেন, ট্রাক, লেগুনা, মোটরসাইকেলসহ নানাভাবে আসছেন।

এর আগে, ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে এসেছিলেন। সেদিনও এই মাঠে তিনি ভাষণ দিয়েছিলেন। সেবার ২২টি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার মোট ৩১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এর মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে। আর ছয়টির কাজ চলমান। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এই জনসভার আয়োজন করেছে। জনসভা পরিচালনা করছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। জনসভায় সভাপতিত্ব করছেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনের পর প্রথম জনসভা হচ্ছে রাজশাহীতে। এর আগে কক্সবাজার, চট্টগ্রাম, যশোরে জনসভা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এই জনসভা থেকে প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করছেন স্থানীয় নেতারা। গত কয়েক দিনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের বক্তব্যে এর আভাস পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম