ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

রাজশাহীর চারঘাটে ৩৪০ কেজি ভেজাল গুড়সহ ০২ জন আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২২,  3:28 PM

news image

রাজশাহী চারঘাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের মেরামতপুর আইনালপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ৩৪০ কেজি ভেজাল আখের গুড় এবং  ভেজাল গুড় তৈরীর উপাদান সামগ্রীসহ ০২ জনকে আটক করে জেলা ডিবি পুলিশের একটি টিম।  আটককৃত আসামীরা হলো, মোঃ আকবর আলী (৫৫) ও তার স্ত্রী মোসাঃ তাহেরা বেগম (৩৭)।  আটক মোঃ আকবর আলী চারঘাট পৌরসভার মেরামতপুর (আইনালপাড়া) এলাকার  মৃত আজাহার আলীর ছেলে। পুলিশ সুত্রে জানা যায়,


চারঘাট পৌরসভার মেরামতপুর (আইনালপাড়া) এলাকায় আকবর আলী ও পলাতক ৩নং আসামী মাজদার রহমান দীর্ঘদিন থেকে নিজ বসত বাড়িতে চিনির সাথে চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরী করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম ভেজাল গুড় তৈরির সময় তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে এই ভেজাল গুড় বাজারজাত করে আসছিলেন বলে তারা স্বীকার করেন। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম