ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাজশাহীতে ১০ ডিগ্রিতে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:10 AM

news image

রাজশাহীতে শীতের অনুভূতি কয়েকগুণ বেড়েছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সূর্যের দেখা না মেলায় হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার কারণে সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। বৃহস্পতিবার সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন। গতকাল বুধবার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাগর আলী বলেন, ‘সোয়েটার ও জ্যাকেট পরেও শীত যাচ্ছে না। সড়কে লোকজন কম থাকায় আয়ও কমে গেছে।’ রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ জানান, জেলায় বর্তমানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এবং বাতাসের আর্দ্রতা শতভাগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম