ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

রাজশাহীতে সানি হত্যা মামলা: প্রধান আসামী অনিন আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৫ জুলাই, ২০২২,  10:25 AM

news image

রাজশাহীতে সানি হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম অনিন (১৮)। নিহত কিশোরের নাম মো. সানি (১৭)। তিনি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (৩ জুলাই) রাতে হত্যাকাণ্ডের পর থেকে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অনিনকে গ্রেপ্তার করে। তিনি রাজশাহী মহানগরীর সাধুর মোড়ের আকবরের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে গত ৩ জুলাই রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার আসামি অনিনসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে ঘোষপাড়া মোড় থেকে সানিকে ব্যাটারিচালিত অটোরিকশায় জোর করে তুলে নিয়ে যায়। এরপর তাকে হেতেমখাঁ সবজীপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে ধারালো চাকু, চাপ্পড়, চাইনিজ কুড়াল দিয়ে সানির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সোমবার (৪ জুলাই) বিকেলে রেলগেট এলাকায় সানির মরদেহ নিয়ে বিক্ষোভ করে তার পরিবার ও এলাকাবাসী। দাবি তোলেন বিচারের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম